♥চাঁদের দেহে মেঘ♥
:-আহমেদ নাসরুল
মেঘে মেঘে ঢেকে ছিল-
তোমার শূন্য দেহ,
আমি বারি আসব চুপি -
জানবে নাতো কেহ।
স্তব্ধ সুরে ঘুরব দুজন
পাহাড়,বৃক্ষে,নদী।।
হাওয়ায় ভেসে আসব আমি-
তুমি করবে চঞ্চলা,
আঁধার হবে গগনতলে-
দেখবে বৃষ্টিরা,
তুমি আমি হাসব দুজন-
উতাল গন্ধবহ।।
একুল ওকুল ছুঁয়ে দুজন-
দেখব পৃথিবী,
নীরদ ঘরে বসত করে-
করব যে দীপ্তি,
তুমি আমি উদাস সুরে,
দেখব চন্দ্রগ্রহ।।


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home