মৃত ঝিনুক
মৃত ঝিনুক
আহমেদ নাসরুল কবির
আমি শুনেছি,
তুমি একদিন কালো শাড়ী,
আর এলোমেলো চুলে
বারীশ পাড়ে ঝিনুক খুঁজতে গিয়েছ!
যেদিন তোমার মন খারাপ ছিল।
আমি শুনেছিলাম,
সন্ধা নামার একটু আগে
তুমি জল ছুঁয়েছ,
জলে জলাঞ্জলি দিয়েছ তোমার দেহ,
শুনেছি অপের চেয়েও তোমার তরঙ্গ বেশি,
ঝিনুকটা তোমার পিঠের নিচে,
মৃত,
শুধু ঠোলটা ছিল।
আমি শুনেছি,
তুমি মিহির এর বিদায় বেলায় লাল টকটকে আলোটা মন ভরে গিলেছ!
পা ছিল তোমার গঙ্গার জলে-
বুক ভেজালে আঁখি জলে,
একবার ভেবে দেখতে পারতে!
আমি ছাড়া তোমার ঝিনুক নাহি মিলে।

