বুলবুলি
মাটি ফেটে যে বীজটি শ্বাসমূল ছাড়িয়ে আকাশ ছোঁবার স্বপ্ন নিয়ে ঊর্ধ গতিতে বাড়তে থাকে,
ঠিক সেভাবেই উল্টো দিকে বন্দুকের বুলেটের আঘাত পেলে উড়তে থাকা পাখিটাও ঘুরতে ঘুরতে মাটির নিচে এসে পড়ে, ঠিক ঐভাবেই, ঠিক ঐভাবেই আকাশ ছুঁতে চাওয়া পাতাটাও শ্বাসমূলের তৃষ্ণায় মাটির বিষাক্ত বাষ্পীভূত জল আহারে অসহ্যে ঝরে পড়ে।
বোশেখের সবুজ বনের মধ্যে একটা জীবন্ত কংকাল ধীর গতিতে শুকোতে থাকে, শুকনো ডাল ভাঙ্গে বাতাসে কিংবা কাকপক্ষীর বাসা বাঁধানোয়...
এলোমেলো এদিক সেদিক উড়তে থাকা হাহুতাশ এক বুলবুলি জিরান নিল পাতাশূন্য গাছের ডালে।
শাসন বারণ বিনয় প্রেম কতকথায় পূর্ণ হচ্ছে শূন্যস্থান।
উদ্ধিগ্ন মনে গাছে থাকা বুলবুলি মাটির দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে;
আকাশ ছুঁতে চাওয়া সবুজ পাতাটির মাটির সাথে হলুদ রঙে দোস্তি কেন..?
গাছ পাতার মোহ ছেড়েছে! নাকি পাতা গাছের..?
একটা গাছে বুলবুলি সে,
নাচে মরু ডালে শাখে।
শীতের শৈতে পাতাঝরা গাছ,
স্থির দাঁড়িয়ে শূন্যে ভাসে..।।
পাতাশূন্য গাছের ছালে,
কীটপতঙ্গ নিকাশ খোলে।
গন্তব্যহীন উড়তে থাকা
বুলবুলিটার থামলো পাখা।
পাতাবিহীন গাছের দেহে
বিষন্নতার বিষ ছোবলে
মরুর তরু জলপিপাসে..।।
সুরেস্বরে বুলবুলিতে বাঁধবে বাসা শূন্যগাছে,
প্রেমের কলিরা আঁকড়ে আছে
পবিত্রতায় শ্যাম আকাশে_
প্রথম আলোর সুদ্ধ স্নানে
কলকাকলির উপছে ভীড়,
শতজন্মের কাঠকুড়ালি
শূন্য গাছেই খুঁজছে নীড়।
কর্ণরাজার তীর ধনুকে
বুলবুলিয়ে গড়বে প্রাচীর
বললো ভালবেসে..।।
"বুলবুলি"
২৬শে আষাঢ় ১৪৩১
-------------


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home