Wednesday, 16 October 2024

প্রাণ পক্ষী এসে



প্রাণ পক্ষী এসে,

জলে ভেসে-

বাইছে তরী,

উজান গাঙ্গে.!

একা সে যে বসে আছে,

কারে খোজে কেবা জানে।।


:-এপার রয়ে ওপার বসে,

কতশত জমিন হৃাসে-

প্রাণ গোবিন্দ গেল খসে,

ধ্যৈর্যের মৃত্তি কেবা জানে।।


:-নিশি জাগা পাখির মত,

বাইছে মন নাও ইচ্ছে যত-

জল উঠিছে অঙ্গ ঘরে-

সাগর ঊর্মি একা রণে।।


:-গৌরাঙ্গের এই রুপের সনে-

স্তব্ধ আমি ক্ষণে ক্ষণে,

বাসনা মোর এসো প্রাণে-

দুলাবো ফুল তোমার কর্ণে।।

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home