বসন্ত
তুমি প্রভাতের ভৈরবী সুর,
তুমি ঠাকুর ঘরের শুদ্ধ ঘ্রাণ-
ফুলপল্লবের।
তুমি মোল্লা বাড়ির গৃহবধূর-
চুলের ঝাঁকুনি,
তুমি তসবিহ শেষে-
পূব দিকের দিনমণি।
তুমি সকালে পাখির গুঞ্জন-
মাঠে কৃষকের কন্দর্প,
তুমি বাঙ্গালি নারীর পাদুকা ছাড়া-
মৃত্তিকা স্পর্শ।
তুমি দুপুর বেলার অগ্নিভানু-
তৃষ্ণার্তের তৃপ্তয় জল,
তুমি শালিক পাখির পুকুর ঘাটে-
স্নানে উজ্জ্বল।
তুমি গোধূলীর স্নিগ্ধ বাতাস-
কোকিলে সাধন স্বর,
অন্নপ্রশন পেয়েছে আজ-
ক্ষ্যাপার মন'ঘর।
তুমি সন্ধেবেলায় ইমন খেয়াল-
পূজোর ধুপের গন্ধ,
তুমি মোয়াজ্জিনের মিষ্টি আযানে-
সুরের মহানন্দ।
তুমি নিঝুম রজনীর চৈতালি চাঁদিনি-
সুরের রাজ্যে-
চোখ মেলে দেখা অনুক্ষণ,
তুমি ঘুমের ঘোরে গভীর রাগের-
স্বর্গের হিরণ।
হে ন্ব-বসন্ত.!
তুমি বঙ্গদেশে বঙ্গ ভাষায়,
থাকবে আদি অন্ত..।।


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home