Wednesday, 16 October 2024

দূর্নীতি



তুমি সরকারী কর্মচারী,

দেশটা তোমার বাবার-

তাই প্রতিটি স্থানে তুমি গড়েছো ঘর বাড়ি।

তোমার জন্য আজ-

লাখো শহীদের রক্তবৃথা,

তারা স্বাধীন করেছে বলে-

দেশের ধূলিকণার বেড়েছে লজ্জা।।


সকালে উঠে স্নান-

রুপচর্চায় করছো ম্নান,

তার পর দেখেছো অফিস টাইম।

সরকারী কোয়াটারে-

দিন রাত না ভেবে,

করছো রাজত্ব নিজের মত করে।

জনগণ তোমার কী!?

আছো তুমি কল্পনার জগতে,

বুঝবে তুমি কী বাস্তবতা!?

তোমার জন্য আজ দেশের ধূলিকণার বেড়েছে লজ্জা।।


আমার ক্ষমতা নেই; তোমার আছে বলে;

আমার ভিটে মাটি খায় চিলে!

অন্যের লাখ টাকার লোভ নিয়ে,

অফিসের সব ফাইল-

আমাকেই দিচ্ছো অগ্নি ঢেলে।

তোমার কাছে আমার নেই ঘামের দাম,

পাছে তোমার আছে বিদেশি পারফিউম।

ঘুষের টাকা তোমার ঔষধে পরিনত-

জনগণ চোখে পড়লে,

চশমাটায় দেখো আজ ঝাপসা।

তোমার জন্য আজ দেশের ধূলিকণার বেড়েছে লজ্জা।।


নিজের অপরাধ গোপন করা তোমার ধর্ম,

বড় তৃপ্তিতে চলছে তোমার অসভ্য কর্ম।

মাদক আর দূর্নীতি দুটি'ই সমান অপরাধ,

কিন্তু ক্ষমতার জোরে তোমার ব্যবসা করেছো অগাধ।

মাদককে না বলে, দূর্নীতি হ্যাঁ বলে, চালিয়েছো রমরমা ব্যবসা।

তোমার জন্য আজ দেশের দূলিকনার বেড়েছে লজ্জা।।

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home