Wednesday, 16 October 2024

বাউন্ডুলে

 আলাপ;

মাঝি হয়ে ঘুরি আমি-

অচিন পুরের গঞ্জে....

গান ধরেছে মনের চারায়,

বাউল নাচে রঙ্গে।


-বাউলের একতারাটা,

দিল আমায় তুলে।

গান ধরেছে মনের চারায়,

বাউন্ডুলে।।


:-নদীর জলে ঊর্মি খেলি-

সুরের মহানন্দে,

মাঝি হয়ে ঘুরি আমি -

অচেনা নিকুঞ্জে (২)

বাতাসের শব্দ শোনে-

কেটে যায় বেলা,

আর, সুরের ভব ঘুরে হলাম-

আত্মভোলা (২)

আকাশের মেঘ দেখিয়ে ভাসি নদীর জলে,

পাতার বাঁশি বাজাই আমি গাঙ্গেরি পাড়ে.।।


:-বেলা শেষে চাঁদনি রাতে-

নাও থামিয়ে দাঁড়াই,

চাঁদকে ডাকি আমার বুকে-

ঊর্ধে দুহাত বাড়াই(২)

নিঝুম রাতে তারা গুনে-

কেটে যায় রাত,

তুমি আমি হাসবো চুপি-

ধরো আমার হাত..(২)

সুরে সুরে ভাসবো দুজন একতারাটা নিয়ে,

মনের সুখে গাইবো গান, নাও উজান গাঙ্গে।।

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home