নির্বাসন
ওরে মন, যায় চল,
কিছু বল, ভেঙ্গে শিকল..
ওরে মন, শূন্য মন, যায় চল,মোদের ডাকছে নির্বাসন...।।
তোমায় বোঝাতে পারিনি আমি,
ও মন উপহাসের পাতায় তুমি-
আটকে আছো জানি,
নেইতো তোমার স্বাধীনতা আজ,
ও মন তুমি করোনা রঙ্গন..।।
এই স্থানটা তোমার নয়,
এখানে ঝড় বাদলে, অতিথি পাখি,
উড়ে এসে বসে রয়-
তোমার ভোর বেলা কী সন্ধা বেলায়,
ও মন নেইকো বলার মান..।।
তুমি একলা চলো মন,
একলা ভাসো তোমার জলে,
গহীন স্রোতের নীড়ে-
বারে বারে হাত পাতিলে, তীরের কাছে তোমার, হবেনা সম্ভাষণ...।।


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home