শিকারী
কালো কুঞ্জে আলো এলো,
উই পোকা সব সাড়া পেলো।
এসো খেলি? ভাল কাটুক বেলা।
সন্ধ্যাকালে জ্বলছে আলো,
চলছে আলোর মেলা..।।
আলো পেয়ে কুঞ্জে এলো রঙিন প্রজাপতি,
শ খানেক পোকা নিয়ে অন্য প্রজাতি।
তারা মাটিত পড়ে, আবার উড়ে,
খেলছে হলি খেলা।
সন্ধ্যাকালে জ্বলছে আলো,
চলছে আলোর মেলা..।।
ঘাস ফড়িংয়ে মিসাইল দৌড়ে, পাখনায় নাচে আরতি।
ভেঙ্গে পড়া পাখনা নিয়ে, পিপড়ার বসতি...
খরের বেড়ার ওপাশ থেকে এলো টিকটিকি,
ক্ষুধার রাজ্যে শিকার বেশে পেলো সে তৃপ্তি।
নিয়ম খাঁচায় বন্দিমোরা, যে যার স্বার্থে উতলা।
সন্ধ্যাকালে জ্বলছে আলো,
চলছে আলোর মেলা..।।
বাইশ/তিন/তেইশ


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home