Wednesday, 16 October 2024

ভাবতে মানা

 ভাবছি বসে তোমার কথা চৌরাস্তার মোড়ে,

ভাস্কর্য আমি পথিক দুচোখ সঙ্গোপনে।

তাকিয়ে থাকি কোণায় কোণায় -

শতেক লোকের ভীড়ে।

উড়ছো তুমি কোন আকাশে জানতে ইচ্ছে করে!

কত ইচ্ছে আসে যাচ্ছে,ভাবতে ভীষণ মানা।


নিয়ম নীতির বেড়াজালে বন্দি যখন দূর,

তোমার কন্ঠ যায়না শোনা, বাহন করে সুর।

যে যার সুরে যাচ্ছে নীড়ে, গল্প সবার জানা,

তবু নিয়ন আলোয় ভাবছি বসে -

নেইকো কারো মানা।


যে যার ব্যথায় পাশ কাটিয়ে নিচ্ছে নিকোটিন,

আমার কাছে আজো তোমার, শোধ হয়নি ঋণ।

ঠোটের কোণে মিষ্টি হাসির সঙ্গে নাচে ধোঁয়া,

কংক্রিটেরি মাঝখানে এক জীবন্ত লাশ শোয়া।

তবু নিস্তব্ধ সবার সনে-

 নিত্য জানা শোনা।

      

                

                    টিএসসি

               ৭/১২/একুইশ

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home