Wednesday, 16 October 2024

অন্তর্যামী

 উড়িয়ে দিলাম বন্দী পক্ষি, ঘর বাঁধিস ঐ পাড়ে।

আমার কাছে শূন্য খাঁচা থাকনা তবে পড়ে।

সে খাঁচায় পাতা দেব, জল দেব, আহার করব আমি।

তোর মতন তুই ঘুরেবেড়া, তুই'ই অন্তর্যামী।

 

:-উড়ে উড়ে চাতকরে তোর মেঘের জলে আশ,

ভাঙ্গা নাও মাঝি-আমার গভীর জলে বাস।

তুই আমায় ধুমড়ে-মুচড়ে, কাঁচের জলে, জল ফুটিয়ে, করলি ভীষন দামী।

তোর মতন তুই ঘুরেবেড়া, তুই'ই অন্তর্যামী।


:-সন্ধ্যে হলে সকল পাখি ছুটে যায় নীড়ে,

কান পাতিয়ে শব্দ নিই তোর, শতেক পাখির ভীড়ে।

গাঙ্গের পাড়ে, পূর্ণিমাতে, চাঁদের আলোয়, তোরই ছাঁয়ায়, পড়ে আছি আমি।

তোর মতন তুই ঘুরেবেড়া, তুই'ই অন্তর্যামী।


--------------------

৩০/১২/বিশবিশ

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home